পল্টন থানায় পুলিশের দায়ের করা তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সোমবার সকালে এ আদেশ দেন। ফলে ফখরুলের মুক্তিতে আর কোনো আইনগত বাধা রইলো না।
আপিল বিভাগ আদেশে বলেন, উন্নত চিকিৎসার জন্য ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেয়া হলো। ছয় সপ্তাহ পর তাকে আদালতে আবারও আত্মসমর্পণের নির্দেশনা দেন আদালত।
নাশকতার অভিযোগে চলতি বছরের জানুয়ারির ৪ ও ৬ তারিখে পল্টন থানায় মামলা তিনটি দায়ের করে পুলিশ।
গত ২১ জুন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফখরুল ইসলাম আলমগীরকে ওই তিন মামলায় জামিন দেন।
এমকে





