রাজধানীর পল্লবী এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি, গানপাউডার ও বোমা তৈরির উপকরণসহ মো. হোসাইন নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির জানান, শীর্ষ সন্ত্রাসী হোসাইনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ১০টি ককটেল, দেড় কেজি গান পাউডার ও বোমা তৈরির বিভিন্ন ধরনের উপকরণ উদ্ধার করা হয়।
আটক হোসাইনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
এসএইচ





