জাতীয় সম্প্রচার নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিটের ওপর শুনানি হতে পারে আজ।

গতকাল সোমবার জাতীয় সম্প্রচার নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। আজ তার শুনানি হওয়ার কথা রয়েছে।

ওই রিটে সদ্য গেজেট হওয়া নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির আরজি জানানো হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেছিলেন।

তিনি জানান, জাতীয় সম্প্রচার নীতিমালা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। এটি সংবিধানের ১১, ২৬ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ