হাই কোর্টের “নো এ্যরেস্ট নো হ্যারেজ” আদেশ থাকা সত্তেও পাবনা জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহীমকে জেল গেট থেকে পূণরায় গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন পাবনা জেলা জামায়াত।

সোমবার প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রউফের স্বাক্ষরিত পাবনা জেলা জামায়াতের এক প্রেসবিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়।

বিবৃতি বলা হয়, জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহীম দীর্ঘ এক বছর নয় মাস কারাগারে আটক রয়েছেন।

ইতিপূর্বে তিনি আরও ৩ বার সকল মামলায় জামিন নিয়ে কারা মুক্তির সময় পাবনা কারাগার থেকে ২ বার এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১ বার পাবনা জেলা পুলিশ জেল গেট থেকে গ্রেফতার করেন।

এবারে সর্বশেষ মামলায় মহামান্য হাই কোর্ট থেকে জামিনের পাশাপাশি পুলিশ কর্তৃক তাকে জেলগেট বা অফিস বা বাসা থেকে গ্রেফতার না করার আদেশ দেন। হাইকোর্টে রিট পিটিশন নং- ৮৩১৩/২০১৬ । এই পিটিশনে “নো এ্যারেস্ট নো হ্যারেজ” আদেশের কপি পাবনার পুলিশ প্রশাসনকে আগেই প্রদান করা হয়েছে।

এই আদেশের পরিপেক্ষিতে গতকাল ২৬ সেপ্টেম্বর সোমবার বেলা আনুমানিক ১.৩০ টার দিকে পাবনা জেলা কারাগার থেকে কারামুক্তির সময় জেল গেট থেকে পাবনা জেলা পুলিশের সাদা পোষাকধারী একটি টিম সাদা মাইক্রো গাড়ী যার নং- নাটোর- চ- ১১- ০০০২ যোগে সম্পুর্ণ হাই কোর্টের আদেশকে অমান্য করে ৪র্থ বারের মত তুলে নিয়ে গেছে।

বিবৃতিতে পুলিশ প্রশাসনের এই অমানবিক, সংবিধান ও দেশের আইন বিরোধী কাজ এবং মহামান্য হাই কোর্টের আদেশ অমান্য করে পাবনা জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহীমকে জেল গেট থেকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

নেতৃবৃন্দ পুলিশ প্রশাসন কে আইনের রক্ষক হিসেবে দেশের সর্বোচ্চ আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালত অবমাননার মত অপরাধ না করে অতি সত্তর মাওলানা আব্দুর রহীমের মুক্তি দাবী করেন।

রাকিবুল/এসএম