পল্টন থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় বিএনপির ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
সোমবার আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার আদালত-৬ এর বিচারক তারেক মইনুল ইসলাম ভুইয়ার আদালত এ দিন ধার্য করেন।
এ সময় জয়নুল আবদিন ফারুক, আমানউল্লাহ আমান ও শফিউল আলম প্রধানসহ ৮৮ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করে বলেন, ‘আমাদের অধিকাংশ নেতাকর্মী বিভিন্ন কাজে আসতে পারেননি।’
মামলার এজাহার থেকে জানা যায়, গত বছর ১১ মার্চ বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় পরের দিন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন দ্রুত বিচার আইনে ১৫৪ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন।
২৪ মার্চ ২০১৩ সালে উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ১৪৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২৫ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সফিউল আলম প্রধান, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুক ও আমানউল্লাহ আমানসহ ১৪৭ জন।
ইআর/ এআর





