রাজধানীতে পেশাদার মাদক ব্যবসায়ীর মূল হোতাসহ ০৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-২ এর একটি বিশেষ দল গত রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ নুর হোসেন (২২), মোঃ মনি হোসেন (২৭), মোঃ সোহেল (২৪), মোঃ মাসুম (২৬), মোঃ মিরাজ (২৪), মোঃ ইমরান (২২)।

র‌্যাব সূত্রে জানা যায়, আসামীর নিকট থেকে কিছু সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ কর্তৃক আরো এধরনের মাদকও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য দেশব্যাপী র‌্যাবের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেইউ/এসএইচ