স্ত্রী হত্যার দায়ে আবদুল কাদের (৩৫) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার বিকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হাসান ইমাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে ২০১৩ সালের ১১ জানুয়ারি কাদের তার স্ত্রী আল্পনা খাতুনকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন। এ ঘটনায় আল্পনার বাবা মামলা করেন।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ