মগবাজারের তিন খুনের মামলার এজাহারভুক্ত আসামি জাকির হোসেন ওরফে জনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
ডিবির (দক্ষিণ) উপকমিশনার কৃষ্ণপদ রায় জাকির হোসেনের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, জাকির হোসেন এ মামলার ১৫ নম্বর আসামি। তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে মগবাজার এলাকা থেকে মামলার আরও দুই আসামি ফারুক শামীম হোসেন ও সোহেল খানকে গ্রেফতার করে পুলিশ। আদালতে হাজির হওয়ার পর তাঁদের পাঁচ দিন করে রিমান্ড দেওয়া হয়েছে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





