রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) সেজে প্রতারণার সময় আগ্নেয়াস্ত্রসহ ৬ জনকে আটক করেছে মহানগর ডিবি। এসময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করা হয়েছে।

গতকাল (৩১ জুলাই) বুধবার রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ের সংঘবদ্ধ একটি চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩টি আগ্নয়াস্ত্রসহ, ১০ রাউন্ড গুলি ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

এমবি