কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর প্রার্থীতা ফিরে পেতে যে আবেদন করেছিলেন তা বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার সকালে শুনানির পর বিকাল ৪টায় কাদের সিদ্দিকীর শুনানি খারিজ করে দেয়া হয়। এর ফলে রিটানিং অফিসারের মনোনয়নপত্র বাতিল কারার সদ্ধান্ত বহাল থাকলো।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহম্মেদ জানান, কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করায় যে আপিল করা হয়েছিল তা বাতিল করে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী বঙ্গবীরের পক্ষে আপিল শুনানিতে অংশ নেন। তিনি বলেন, আপিল খারিজের কপি হাতে পাওয়ার পর কেন্দ্রীয় কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
শুনানি শেষে বেরিয়ে যাওয়ার সময় কাদের সিদ্দিকী বলেন,নির্বাচন থেকে আমাকে দূরে রাখতে সরকার এ ষড়যন্ত্র করেছে।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহম্মেদসহ অপর ৪ কমিশনার উপস্থিত ছিলেন।
ঋণখেলাপির দায়ে গত বুধবার টাঙ্গাইল জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার সৈয়দ মো.খুরশিদ আনোয়ার যাচাইবাছাই করে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
[b]ঢাকা, ২ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]