আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (মতামত) মো. মোস্তাফিজুর রহমান।
রোববার দুপুরে মোস্তাফিজুর রহমান তার নতুন কর্মস্থলে যোগ দেন।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসির উদ্দিনকে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়।
আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





