রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার হওয়া তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের ওপর মঙ্গলবার (৬ আগস্ট) শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।
সোমবার (৫ আগস্ট) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির দিন নির্ধারণের আদেশ দেন।
আদালতে মিন্নির জামিন আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
এসএম





