৭১'র মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে প্রসিকিউশনের(রাষ্ট্রপক্ষের) চতুর্থ সাক্ষী রুস্তম আলীর জেরা শেষ করেছেন ট্রাইব্যুনাল। একই সংগে আগামী বুধবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন ট্রাইব্যুনাল ।সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ এই জেরা শেষ হয়। সাক্ষীকে জেরা করেন আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান।অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল।১৫ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে ৮৬ পৃষ্ঠার ওই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেন প্রসিকিউশন।
আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের ৯টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
৯টি অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা ও জব্দ তালিকার সাক্ষীসহ মোট ৪৩ জনকে সাক্ষী করা হয়েছে সুবহানের বিরুদ্ধে।
গত বছরের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সুবহানকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
[b]ঢাকা, কেএ ১২ এপ্রিল(টাইম নিউজ বিডি)/[/b]
অপরাধ
সোবহানের বিরুদ্ধে চতুর্থ সাক্ষীর জেরা সম্পন্ন
৭১'র মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে প্রসিকিউশনের(রাষ্ট্রপক্ষের)





