আনন্দ শিপইয়ার্ডের ১ হাজার ৩শ' কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখতে আগামী সপ্তাহে ইসলামী ব্যাংকের আরো ১১ কর্মকর্তাকে তলব করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা যায়, আগামীকাল সোমবার দুদকের জ্যেষ্ঠ উপ-পরিচালক জয়নাল আবেদীন শিবলী এ তলবি নোটিশ পাঠাবেন।

যাদের কাছে তলবি নোটিশ পাঠানো হবে তারা হলেন-ইসলামী ব্যাংকের ডিএমডি (অপারেশন) মো. সামশুল হক, সাবেক ইপি মো. ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ডিইপি এটিএম হারুন অর রশিদ চৌধুরী, সাবেক ইভিপি মো. সেতাউর রহমান, সাবেক ইভিপি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ, ইভিপি সিআইডি হেড অফিস ২ এর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, এসভিপি ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মঈজ উদ্দীন, ভিপি সিআইডি ও ২ হেড অফিসের মো. হাসনাইন আবিদ সাবেক এভিপি মো. দেলোয়ার হোসেন, এভিপি সিআইডি ১ হেডঅফিসের মাহমুদ হোসেন খান ও সাবেক এসও ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম।

এর আগে ইসলামি ব্যাংকের গত ১২ নভেম্বর ৭ জন ও ১৩ নভেম্বর  ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে।

গত ১৭ সেপ্টেম্বর আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফরোজা বারীকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

তবে এদিন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহিল বারীর উপস্থিত হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

এদিকে জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় একহাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাহাজ নির্মাণের পূর্বঅভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এসব ঋণ দেয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এসব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।

ইসলামী ব্যাংক লিমিটেড (কারওয়ান বাজার শাখা), এবি ব্যাংক লিমিটেড (কারওয়ান বাজার শাখা), মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট শাখা), ওয়ান ব্যাংক লিমিটেড (মতিঝিলশাখা), জনতা ব্যাংক লিমিটেড (লোকাল অফিস), এনসিসি ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (প্রধানশাখা) প্রধানদের কাছ থেকে আনন্দ শিপইয়ার্ডের নথিপত্র সংগ্রহকরা হয়।

এছাড়া ফিনিক্স ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (পিএফআইএল), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিইনান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসিএল), ফারইস্ট ফিইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এফএফআইএল), আইডিএলসি ফাইনান্স, ন্যাশনাল হাউজিং ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এনএইচএফয়াইএল), হজ ফিইনান্স কোম্পানি লিমিটেড (এইচএফসিএল) ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিইনান্স লিমিটেডের (পিএলএফেল) কাছে আনন্দ শিপইয়ার্ডের নেয়া ঋণের সবকাগজপত্র সংগ্রহ করে দুদক।

একে, জেএ