রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলায় রুবেলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী মঙ্গলবার এ রিমান্ড দেন। এর আগে আদালতে তাকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক(এসআই) বি এম মামুন।

এর আগে, গত শুক্রবার রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করে র‌্যাব।

পরে রোববার আদালতে হাজির করা হলে পালিয়ে যায় সে। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে বাড্ডা থানার এসআই এমরান উল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দারকে সাময়িক বরখাস্ত করা হয়।

মঙ্গলবার সকালে রাজধানীর বাড্ডা থেকে তাকে ফের গ্রেফতার করা হয়।

২৫ অক্টোবর রাজধানীর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে ওঠে। সে ঘটনায় বাড্ডা থানায় মামলা দায়ের হয়।

জারিফ