মানিকগঞ্জে চলন্তবাসে গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
মামলার দুই আসামি শুভযাত্রা পরিবহনের চালক দিপু মিয়া ও হেলপার আবুল কাসেমের উপস্থিতিতে এই রায় ঘোষণা করবেন জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান।
গত বছরের ২৪ জানুয়ারি ঢাকা-আরিচা মহাসড়কে শুভযাত্রা পরিবহনের বাসে এই ধর্ষণের ঘটনা ঘটে।
সাভারের কর্মস্থল থেকে গ্রামের বাড়ি রাজবাড়ি যাওয়ার পথে চলন্তবাসে ঐ গার্মেন্টসকর্মী ধর্ষণের ঘটনায় বাসের চালক ও হেলপারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। আদালত মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ ১৩ ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ধার্য করে।
প্রসঙ্গত, দিল্লিতে চলন্তবাসে তরুণী ধর্ষণের ঘটনার ক’দিন পরেই মানিকগঞ্জের এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় বইতে থাকে সারাদেশে। দাবি উঠে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির।
মামলার দুই আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রত্যাশা রায়ে সর্বোচ্চ শাস্তি হবে।
[b]মানিকগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
অপরাধ
মানিকগঞ্জে চলন্তবাসে গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলার রায় আজ
মানিকগঞ্জে চলন্তবাসে গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। মামলার দুই আসামি শুভযাত্রা পরিবহনের চালক দিপু মিয়া ও হেলপার আবুল কাসেমের উপস্থিতিতে এই রায় ঘোষণা করবেন জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান





