ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরাম (৪৭) হত্যাকাণ্ডের ঘটনায় জাহিদ হোসেন চৌধুরী জিহাদ ও আবিদুল ইসলাম আবিদ নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ফেনী জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় পুলিশ সুপার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, এ মামলায় গ্রেফতার করা সবাই তাদের দোষ স্বীকার করেছে। এ ছাড়া অনেকের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার আরও জানান, একরামুল হক একরাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
একরামুল হক একরাম হত্যাকাণ্ডের ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে জাহিদ হোসেন চৌধুরী জিহাদের নাম আসে। সোমবার তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়।
ফেনী মডেল থানা পুলিশ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার শহরের বারাহিপুর এলাকা থেকে তাকে আটক করে। জাহিদ হোসেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
জাহিদ ও আবিদের দোষ স্বীকার
ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরাম (৪৭) হত্যাকাণ্ডের ঘটনায় জাহিদ হোসেন চৌধুরী জিহাদ ও আবিদুল ইসলাম আবিদ নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফেনী জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায়





