রাজধানীর বংশাল থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের প্রধান ও একাধিক হত্যা মামলার পলাতক আসামি শাহ আলম খান (৪০) ও তার সহযোগী কামরুজ্জামান ফারুককে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-২।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক রুম্মান রশিদ এই তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবারের সকালে বংশালে এই অভিযান পরিচালিত হয়। শাহ আলম খানের বিরুদ্ধে রাজধানীর পূরাণ ঢাকার বিভিন্ন থানায় হত্যা, প্রতারণার একাধিক মামলা রয়েছে।
আটককৃত শাহ আলম পুলিশ ও র্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে র্যাব-২ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





