হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় মহেশ কুমার গোপাল দাস (৪৬)নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয় বলে জানা যায়।
শুক্রবার বেলা ১২টার দিকে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন জানান, আটক মহেশ ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা। শুক্রবার বেলা ১১টার দিকে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের- ৫৮৩ এর একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে বেল্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, তার লাগেজ তল্লাশি করে এর ভেতরে প্যাঁচানো তার আকৃতিতে রাখা তিন কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
এসএইচ





