[b]ঢাকা:[/b] বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে তিনটি মামলায় ৬ মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
খোকনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসানুর রহমান।
এ জামিনের পর খোকনের কারামুক্তিতে আর কোনো আইনী বাধা নেই বলে তার আইনজীবী জানিয়েছেন।