অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিজেএমসি'র সাবেক জেনারেল ম্যানেজার মোঃ আব্দুস সামাদের মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার কমিশনের নিয়মিত সভায় বিশেষ অনুসন্ধান ও তদন্ত শাখার পরিচালককে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

কমিশনের সভায় পদ্মা পলিকন ইন্ডাস্ট্রিজের মালিক খান মোঃ নাসিরের বিরুদ্ধে প্রতারণা, জমি কিনে মূল্য পরিশোধ না করা এবং রাজস্ব ফাঁকির অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য পৃথক কর্মকর্তাকে দায়িত্ব দিতে বলা হয়েছে।

একই কমিশন হজ্ব এজেন্সি ‘ঈদগাহ'র মালিক আকবর আলীর বিরুদ্ধে লোকজনের সঙ্গে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধানের জন্য নির্দেশ দিয়েছে কমিশন।

একে/ এআর