সাবেক বন-পরিবেশমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। লিগ্যাল নোটিশে হাছান মাহমুদকে আগামী দুই সপ্তাহের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার ও জনসম্মুখে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারেকের আইনজীবী।
বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ডাকযোগে তারেক রহমানের পক্ষে এ নোটিশ পাঠিয়েছেন বলে জানাযায়।
নোটিশ পাঠানো শেষে ল’রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের জানান,১ জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হাছান মাহমুদ ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর টাকা সুইস ব্যাংকে আছে বলে যে বক্তব্য দিয়েছেন তা পরদিন অধিকাংশ জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। হাছান মাহমুদের এ বক্তব্যের মাধ্যমে জিয়া পরিবার সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে।
ঢাকা,কেএ ৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এসআর





