কুমিল্লার দেবিদ্বারে ডাকাতি মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ ।
থানা সূত্র জানায়, রোববার রাত আড়াইটায় দেবিদ্বার থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার জাফরগঞ্জ বাজারের পিছন থেকে ৪ ডাকাত কে গ্রেফতার করা হয়।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল আহামদ ও উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান সঙ্গীয় র্ফোস নিয়ে এলাহাবাদ গ্রামের ছিদ্দিকুর রহমান ছেলে হেলাল উদ্দীন (১৮), খয়রাবাদ গ্রামের আঃ মতিনের ছেলে জামাল ওরফে দাড়ি জামাল (২৫), হোসনেপুর গ্রামের রুক্কু মিয়ার ছেলে বাবুল (৪২) একই গ্রামের আঃ খালেকের ছেলে আঃ ছালাম ওরফে ছালাম ডাকাত (৩০)কে আটক করে ।
উপ-পরিদর্শক মো: সোহেল আহমেদ জানান, উপজেলার খয়রাবাদ গ্রামের সুলতান মাষ্টারের বাড়ীতে ডাকাতি করার সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয় । উক্ত ৪ আসামী এলাকার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও অপহরণসহ নানা অপকর্ম করে আসছে, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে । পরে আসামীদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
এসএ/টাইম





