হুমায়ন কবির মুরাদ খুনের মামলায় যুবলীগের ছয় নেতাকর্মীকে ২দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলাম এ রিমাণ্ড মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী বলেছেন, ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমাণ্ড চেয়েছিলেন। শুনানি শেষে আদালত ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।
মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামিরা গত ১৭ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আত্মসমর্পণ করা যুবলীগ নেতাকর্মীরা হলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আলী হোসেন, নগর যুবলীগ নেতা খোকন চন্দ্র তাঁতী, যুবলীগ কর্মী সাইফুল ইসলাম প্রকাশ বাবু, গিয়াস উদ্দিন প্রকাশ সোহাগ,মো.মাসুম এবং সুমন।
উল্লেখ্য ২০১৩ সালের ২৮ অক্টোবর গভীর রাতে চট্টগ্রামের পাহাড়তলী রেলক্রসিং এলাকায় নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ন কবির মুরাদ খুন হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় মুরাদের স্ত্রী বাদি হয়ে নগরীর খুলশী থানায় ১১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
অপরাধ
ছয় যুবলীগকর্মীর রিমান্ড মঞ্জুর
হুমায়ন কবির মুরাদ খুনের মামলায় যুবলীগের ছয় নেতাকর্মীকে ২দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলাম এ রিমাণ্ড মঞ্জুর করেন।





