কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারির পর রাষ্ট্রের সর্বোচ্চ আইনি কর্মকর্তা বললেন রায় কার্যকরের জন্য আজ থেকে দিন গননা শুরু হবে।
যেহেতু কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে, সেহেতু তিনি তা জেনে গেছেন। তাই আজ থেকেই রায় গননার দিন গণনা শুরু করতে হবে।
তিনি বলেন, রায় কার্যকরের ক্ষেত্রে রাষ্ট্র ইচ্ছা করলে ১৫ দিন অপেক্ষা করতেও পারে, আবার নাও করতে পারে।সেটি রাষ্ট্রের ব্যাপার।
রাষ্ট্র যদি কামারুজ্জামানের রায় কার্যকরের প্রক্রিয়া শুরু করে তাহলে তা অবৈধ হবে না বলেও মন্তব্য এই আইনী কর্মকর্তা।
বৃহস্পতিবার দুপুরে কামারুজ্জামানের আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের দেয়া বক্তব্য শেষে সাংবাদিকদেরকে কাছে এসব প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মাহবুবে আলম বলেন, রায়ের সার্টিফাইড কপি বা কামারুজ্জামানকে রায়ের বিষয়টি জানানোর পর,যেটি আগে হবে সেদিন থেকেই ১৫ দিন সময় পাবে রিভিউ করার জন্য।
একই সঙ্গে রাষ্ট্র যদি রায় কার্যকরের প্রক্রিয়া শুরু করে, তাহলে তা অবৈধ হবে না। কারণ সুপ্রীম কোর্ট রায় একথা বলেনি যে, রায় কার্যকরের জন্য রাষ্ট্র প্রক্রিয়া শুরু করতে পারবে না।
এসএইচ





