কমলাপুর রেলস্টেশন থেকে ২৭টি চোরাই টিকিট ও টিকিট বিক্রির ২ লাখ ৩ হাজার টাকাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-৩। আটককৃতরা টিকিটের কালোবাজারিরে সঙ্গে জড়িত বলে জানায় র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় এ ব্যাপারে কমলাপুর রেলস্টেশনে র্যাবের অস্থায়ী ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে র্যাব।
এএইচ





