একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সাথে দেখা করতে কারাগারের দিকে রাওয়ানা দিয়েছে তার স্ত্রী আয়েশা খন্দকার সহ পরিবারের সদস্যরা।
জানাযায়, গতকাল মীর কাশেমের স্ত্রীর করা আবেদনের প্রেক্ষিতে তার সাথে দেখা করার অনুমোদন দেয় জেল কতৃপক্ষ।
তার স্ত্রী ছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে দুই মেয়ে, দুই পুত্রবধু, চার নাতি-নাতনি রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী তার মৃত্যুদন্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন। সেই আবেদন খারিজ করে গতকাল মঙ্গলবার তার মৃত্যুদন্ড বহাল রেখে রায় দেয় আপীল বিভাগ।
এম এ





