দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ আগামী ১৩ মার্চ বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার বিচারক নাঈমা হায়দার ও বিচারক জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহদীন মালিক, শম রেজাউল করিম।
অপরদিকে প্রথমআলোর বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগ আনার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার আব্দুর রব, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, জয়নুল আবেদীন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
গত ২ মার্চ আগাম জামিন নিয়ে প্রকাশিত মন্তব্য প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন সংশ্লিষ্ট বেঞ্চ।
প্রসঙ্গত, দৈনিক প্রথম আলো পত্রিকায় গত ২৮ ফেব্রুয়ারি 'মিনিটে একটি আগাম জামিন কীভাবে?' এবং ১ মার্চ '৬ থেকে ৮ সপ্তাহের স্বাধীনতা' শিরোনামে মিজানুর রহমান খানের লেখা দু’টি নিবন্ধ প্রকাশিত হয়।[b]
ঢাকা, জিই ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)[/b]
অপরাধ
মিজানুরের বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ বৃহস্পতিবার
দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ আগামী ১৩ মার্চ বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত।





