ঠাকুরগাঁও ধর্ষণের শিকার হয়েছে ৮শ শ্রেণীর ছাত্রী । ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার আখানগর ইউনিয়নের কেরাণী পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মুনজুরুল ইসলাম নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে মেয়ের বাবা, রুহিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে । 

পুলিশ এলাকা বাসীর সূত্রে জেনেছে  তার এক ভাইয়ের সঙ্গে মাসীর বাড়ীতে বেড়াতে শুক্রবার রাতে মোটর সাইকেলে রাওনা হয় তারা। পথে বেরিষ্টার নামক স্থানে ৫ থেকে ৬ জন ছেলে তার ভাই কে আটকিয়ে টাকা দাবি করে এবং মেয়েটিকে ধর্ষণ করে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ মেয়েটি ও তাঁর ভাই কে বাড়ি থেকে রাতে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

রুহিয়া থানার তদন্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান তারা মুনজুরুল ইসলাম নামে এক যুবকে গ্রেফতার করেছে এবং তদন্ত সাপেক্ষে সকল আপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান।

এ এস