কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের ফজলুল হক তার মাদকাসক্ত ছেলে প্রিন্সকে (২৫) ভ্রাম্যমাণ আদালতে দিয়েছে।

রোববার বিকালে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের ফজলুল হকের মাদকসেবী ছেলে প্রিন্সকে গত রবিবার বিকালে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) গাজী তারিক সালমান ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এসময় মিরপুর থানার এসআই হালিম, এএসআই আতিকুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পুলিশ কারাগারে প্রেরণ করেন।  

এসএইচ