রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ বিদেশী নাগরিকসহ মানবপাচারকারী চক্রের নয়জন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বিদেশী নাগরিকরা নাইজেরিয়ান বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। বুধবার রাতে তাদের আটক করা হয়।
প্রাথমিকভাবে আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তারা মানবপাচারসহ বিভিন্ন ধরনের প্রতারণার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের ডিসি মাসুদুর রহমান। তিনি জানান, এ বিষয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
জেড





