ভৈরব থানা পুলিশের হাতে ইয়াবাসহ ইয়াবা সম্রাট নোমান ও সহযোগী সুমন গ্রেপ্তার
আজ ১১ সেপ্টেম্বর সকাল ১০ টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি হাইস্কুল মোড় থেকে ভৈরব পৌর শহরের চন্ডীবের পুলতাকান্দা এলাকার ইয়াবা সম্রাট আল নোমান (২৫)গ্রেপ্তার ।
ও একই এলাকার সুমন (৩০) কে পৃথক অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে এসআই মতিয়ার রহমান।
এব্যাপারে ভৈরব থানার এসআই মতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে আমার নেতৃত্বে উপজেলার শিমুলকান্দি হাই স্কুলের মোড় থেকে চন্ডীবের পুলতাকান্দা এলাকার আল নোমান এর কাছ থেকে ১১০পিস এবং সুমন কাছ থেকে ৭০পিস ইয়াবা উদ্ধার করি।
দ্রুত আসামীদের বিরুদ্ধে ভৈরব থানায় দুইটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস অার/এএস





