দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সুচিকিৎসার দাবি জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
সোমবার তার পক্ষ থেকে দেয়া লিখিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে তিনি বলেন,বর্তমান সরকারের গণবিরোধী ও দুর্নীতির বিরুদ্ধে লেখার কারণে মাহমুদুর রহমান সরকারের রোষানলে পড়ে একের পর এক মিথ্যা মামলায় দীর্ঘদিন যাবৎ কারাগারে রয়েছেন।
বিবৃতিতে জানানো হয়, ‘বর্তমানে তিনি অষ্টিও,আর্থ্রাইটিস ও রক্তচাপসহ বেশকয়েকটি রোগে ভূগছেন। এছাড়া গত এক মাসের বেশী সময় ধরে ডান কাঁধে এবং হাতে সার্বক্ষণিক ব্যাথাসহ তিনি ফ্রোজেন শোলডার ও মেরুদণ্ডের হাড় ক্ষয় রোগে ভূগছেন’।
খন্দকার মাহবুব বলেন,মাহমুদুর রহমানের অসুস্থতা বিবেচনা করে আদালতের নির্দেশে কারাকর্তৃপক্ষ তাকে সুচিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগে পাঠান। কিন্তু ওই বিভাগের চেয়ারম্যান তার গুরুতর অসুস্থতার কথা বিবেচনা না করে তাকে কাশিমপুর কারাগার থেকে একদিন পরপর এসে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে এসে চিকিৎসা নেওয়ার নির্দেশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মাহমুদুর রহমানকে হাসপাতালে ভর্তি করে অবিলম্বে সুচিকিৎসার দাবী জানান (সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি) খন্দকার মাহবুব হোসেন।
[b]ঢাকা, কেএ, ২১ এপ্রিল (টাইম নিউজ বিডি) // জেএ

[/b]