সুনামগঞ্জে একটি হত্যা মামলায় চার ভাইসহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান মঙ্গলবার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
তারা হলো- সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের লুলুয়ারচর গ্রামের আজগর আলীর ছেলে ওসমান আলী, জিলানী মিয়া, আলী আহমদ, আলী আমজদ ও একই গ্রামের শুকুর আলীর ছেলে রুহুল আমিন। এদের মধ্যে জিলানী পলাতক রয়েছে।
জানা যায়, ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর রাতে লুলুয়ারচর গ্রামের পার্শ্ববর্তী হাওরে তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার পরদিন নিহত ব্যক্তির চাচা আরজান খান ১৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





