জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল হালিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শবিবার দুপুর আড়াইটায় তাকে ঢাকা সিএমএম কোর্টে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তার আইনজীবী এসএম কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইনিউজবিডি.কম, জেএ