দুইশ' পিস ইয়াবাসহ রাসেল (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।

রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে আসা চট্টগ্রাম মেইল এক্সপ্রেসে যাত্রী হিসেবে ট্রেন থেকে নামেন ওই যুবক।

পরে গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করে তার কাছ থেকে ২শ‘ পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয়।

এআর