সম্পত্তির দ্বন্দ্বে রাজধানীর দক্ষিণখানে ছেলের ছুরিকাঘাতে আহত হামিদা বেগম মারা গেছেন।
আজ (১২ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২০৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামিদা বেগমের মৃত্যু হয়।
গতকাল (সোমবার) সন্ধ্যায় দক্ষিণখান থানার ফয়েবাদাবাদ এলাকার টিআইসি কলোনিতে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ঘাতক শফিকুল ইসলাম পলাতক রয়েছেন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, শফিকুলকে ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে। এই ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা হবে।
এমবি





