পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির পরিচালক হতে কমপক্ষে দুই শতাংশ শেয়ার থাকার বাধ্যবাধকতা সংক্রান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর বিধান অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
গতকাল বুধবার এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিএসইসির বিধানটি অবৈধ ঘোষণা করেন।
বিএসইসির প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে এনসিসি ব্যাংকের পরিচালক মোস্তাফিজুর রহমান হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন।
এর আগে ২০১১ সালের ২২ নভেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির পরিচালক হতে হলে কমপক্ষে ২ শতাংশ স্পন্সর শেয়ার থাকতে হবে।
[b]ঢাকা: কেএ ১৫মে (টাইম নিউজবিডি)//এসএইচ[/b]
অপরাধ
শেয়ার বাধ্যবাধকতা বিএসইসির বিধান বৈধ
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির পরিচালক হতে কমপক্ষে দুই শতাংশ শেয়ার থাকার বাধ্যবাধকতা সংক্রান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর বিধান অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ





