রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে চট্টগ্রামের লোহাগড়া থেকে আসা ফেস ক্রিমের কৌটায় বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব- ১০। এসময় ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার ইয়াবাগুলো রাজধানীর মতিঝিল থানাধীন দিলকুশা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে উদ্ধার করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিলকুশা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে ৪০টি কৌটা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। এসময় চারজনকে আটক করা হয়েছে।
এমআর





