ফাঁসির মঞ্চে দু’জনকে ওঠানোর আগে তওবা পড়ান ইমাম মনির হোসেন। সালাউদ্দিন কাদের চৌধুরী তওবা পড়লেও মুজাহিদ বলেন, ‘তওবা পড়তে হবে না। আমি দোয়া পড়েছি।’

পরে দোয়া পড়তে পড়তে ফাঁসির মঞ্চে ওঠেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। এ সময় তারা কোনো বাধা দেননি।

চারজন করে আটজন জল্লাদ দু’জনকে ধরে মঞ্চে ওঠান। ফাঁসি কার্যকর হওয়ার প্রায় দুই ঘণ্টা পর এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিসি) উপ-কমিশনার (ডিবি) নাজমুল হোসেন।

নাজমুল হোসেন বলেন, প্রধান জল্লাদ শাহজাহান একযোগে দু’জনের ফাঁসি কার্যকর করেন। এ সময় উপস্থিত ছিলেন দু’জন ম্যাজিস্ট্রেট, ঢাকা জেলার ডিসি, একজন ইমাম, সিভিল সার্জন।

এসএইচ