রাজধানীর আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানে আত্মঘাতী ‘নারী জঙ্গির’ ময়নাতদন্ত শেষ হয়েছে। বোমা বিস্ফোরণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ।
আজ রোববার বেলা ১১টার দিকে এই নারীর মরদেহের ময়নাতদন্ত শুরু হয়ে চলে প্রায় এক ঘণ্টা। ময়নাতদন্ত শেষে সেখান থেকে বেরিয়ে সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, মরদেহ থেকে ভিসেরার (পাকস্থলী, লিভার, কিডনি) নমুনা ও ডিএনএ পরীক্ষার জন্য চুল ও ঊরুর অংশ সংগ্রহ করা হয়েছে। এগুলো এখন মহাখালী পাঠানো হবে।
জারিফ





