আইনজীবীরা ট্রাইব্যুনালে আসতে শুরু করেছেন। ডিফেন্সটিমের সদস্য হিসেবে মীর কাসেম আলীর ছেলেও আদলতে উপস্থিত রয়েছেন।

অপরদিকে সরকারী প্রসিকিউশনের সদস্যরা এজলাসে আসতে শুরু করেছেন। উপস্থিত রয়েছেন প্রসিকিউশনের প্রধানও।

ডিফেন্সটিমে আছেন আইনজীবী তাজুল ইসলাম, ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মামলার রায় আজ রোববার ঘোষণা করা হবে।


বিচারপতি ওবাইদুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।


এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর কার্যতালিকায় মামলাটি আসলে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রোববার রায় হবে মর্মে এ আদেশ দেন।


মীর কাশেম আলীর বিরুদ্ধে আনিত ১৪টি অভিযোগের মধ্যে ১১ ও ১২ নাম্বার অভিযোগ ছাড়া বাকী সব অভিযোগই আটক করে নির্যাতনের বর্ণনা রয়েছে।


গত বছরের ৬ মে মীর কাশেম আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুন্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ১৪ টি অভিযোগে তদন্ত চূড়ান্ত করে তদন্ত সংস্থা রাষ্ট্রপক্ষ জমা দেন।


এর আগে ২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওইদিন বিকালে মতিঝিলে দৈনিক নয়া দিগন্ত কার্যালয় (দিগন্ত মিডিয়া কর্পোরেশন) থেকে তাকে গ্রেফতার করে বিকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

কেএ/এএইচ