জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর আগামী রোববার আদেশের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার আদেশের এ দিন ধার্য করেন।

আবেদনটির ওপর গতকাল সোমবার শুনানি শেষে আজ আদেশের জন্য রেখেছিলেন আপিল বিভাগ।

কেএইচ