চট্টগ্রামে অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার দুপুরে বায়েজিদ বোস্তামী থানার সাংবাদিক পাহাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন- লিজান বড়ুয়া ওরফে হিরু বড়ুয়া (১৯), জুয়েল বিশ্বাস (২২) ও মো. শুক্কর আলী ওরফে হৃদয় (২০)।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতারকৃতরা উঠতি সন্ত্রাসী। তারা বিভিন্ন জনের পক্ষে মারামারি ও নানা ধরনের অপরাধী কর্মকাণ্ড করে থাকে। দুপুরে সাংবাদিক পাহাড় থেকে অটোরিকশা নিয়ে বায়েজিদ বোস্তামী এলাকার দিকে আসার পথে তাদের তল্লাশি করে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

এসএ/টাইম