সরকারি কোষাগারে ২৮০০ কোটি টাকা জমা দেয়ার শর্তে জামিন মিলবে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হোসেনের।
রোববার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ তাদের জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
জামিন প্রশ্নে আপিল বিভাগ বলেন, আগামী ৬ সপ্তাহের মধ্যে পার্বত্য জেলাগুলোতে ডেসটিনির যে ৩৫ লাখ গাছ আছে তা বিক্রি করে সরকারি কোষাগারে ২৮শ' কোটি টাকা জমা দিলে তারা জামিন পাবেন।
অথবা নগদ ২৫শ' কোটি টাকা জমা দিলে তারা জামিন পাবেন।
এমবি





