বাংলাদেশের রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকা থেকে 'ম্যাজিক মাশরুম' নামে এক ধরনের মাদকসহ ২ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ই জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ২ জনকে আটক করা হয় এবং সে সময় তাদের কাছ থেকে ম্যাজিক মাশরুমের ৫টি উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ১২০টি করে স্লাইস রয়েছে।
এই প্রতিটি বারে ম্যাজিক মাশরুম বা সাইলোসাইবিন মাশরুমের পরিমাণ ছিল ২৫০০ মিলিগ্রাম।
র্যাব জানাচ্ছে, ম্যাজিক মাশরুম একটি 'সাইকেডেলিক ড্রাগ'। এটি বিভিন্ন খাবার যেমন কেক ও চকলেট মিশ্রিত অবস্থায় সেবন করা হয়ে থাকে। এছাড়াও পাউডার ক্যাপসুল হিসেবে এটি পাওয়া যায় বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়।
র্যাব আরও জানায়, এই মাদকটি অপ্রচলিত হলেও সম্প্রতি এটি মাদকসেবীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে।
এইচএন





