রাজধানীর ধানমন্ডিতে নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় করা মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (০৯ নভেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।

এর আগে, ইরফান ও তার আইনজীবী প্রাণ নাথ মামলায় জামিন চেয়ে আদালতে হাজির হন।

মামলায় ইরফানও অপর চারজনের বিরুদ্ধে শুনানি স্থগিত করতে আরও একটি আবেদন করেন আইনজীবী।

গত বছরের ১১ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মমিনুল হক।

গত বছরের ২৮ এপ্রিল মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন ইরফান সেলিম।

এবিএস