মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণার পর এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সাঈদীর মামলায় রিভিউ চলবে না।
তিনি বলেন, আব্দুল কাদের মোল্লার রায়ের মধ্য দিয়ে আপনারা দেখেছেন এসব মামলায় রিভিউ চলে না।
বুধবার সকালে মাওলানা সাঈদীর আপিলের রায় ঘোষণার পর আটর্নি জেনারেল আরও বলেন, এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করতে পারছি না। তবে সব মামলার রায়তো আর পছন্দমতো হবে না।
তিনি বলেন, পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইট কপি হাতে পাওয়ার পর আমরা পরবর্তী আইনী পদক্ষেপে যাবো।
সাংবাদিকদের প্রশ্নে জবাবে মাহবুবে আলম বলেন, কনডেম সেলে নয়, মাওলানা সাঈদীকে এখন আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রাপ্তদের সেলেই রাখা হবে।
তিনি বলেন, মাওলানা সাঈদীকে এখন থেকে নারী নির্যাতনকারী ও ধর্ষণকারী হিসেবে বেঁচে থাকতে হবে। ওয়াজ মাহফিল করলেও এ রায়ের মাধ্যমে সাঈদীর মুখোস উন্মোচিত হয়েছে।
ঢাকা, কেএ, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





