মিতুকে হত্যা করার সময় তার প্রাণভিক্ষা চেয়ে খুনীদের পা ধরে কান্না করেছিল তার শিশুপুত্র আক্তার মাহমুদ মাহির।
জবানবন্দিতে এমন তথ্যই দিয়েছেন গ্রেপ্তার হওয়া আনোয়ার। তিনি জানান, মিতুকে ছুরি মারার সময় প্রথমে নবীর পা জড়িয়ে ধরে মাহির।
কান্না করে সে তার মাকে না মারতে অনুরোধ করে। এরপর সে একবার মুসার পা, আবার ওয়াসিমের পা জড়িয়ে ধরে তার মাকে ছেড়ে দিতে বলে।
তবে আনোয়ার জাপটে ধরে রাখায় মাহির তার মায়ের কাছে ঘেঁষতে পারেনি। নিজের চোখের সামনেই মাকে নির্মমভাবে খুন হতে দেখে সাত বছর বয়সী ছেলে।
এসএম





