ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে। আবেদনের শুনানি শেষে আগামীকাল বুধবার আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট।
আজ (মঙ্গলবার) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই দিন নির্ধারণ করেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে উত্তর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন ভাটারা ও বেরাইদ ইউনিউয়নের দুই চেয়ারম্যান।
এমবি





